ফ্লোরস্পেস ক্রয়ের নামে ২ কোটি ৮৬ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান।
দুদক মহাপরিচালক বলেন, পরস্পর যোগসাজশ করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানির চেয়ারম্যান মোরশেদ আলমের মালিকানাধীন বেঙ্গল কনসেপ্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেডের জমিতে নির্মিত নোয়াখালীর চৌমুহনীতে ন্যাশনাল লাইফের এরিয়া অফিসের জন্য ৬ হাজার বর্গফুট ফ্লোরস্পেস ক্রয়ের অনুমোদন দিতে আইডিআরএ আবেদন করা হয়। অনুমোদন পাওয়ার পর ৩ কোটি ৭৮ লাখ ৯৩ হাজার ৮৫৫ টাকা মূল্যের ফ্লোরস্পেস ৬ কোটি ৬৫ লাখ টাকায় ক্রয় করেন। নিজের কোম্পানির ফ্লোরস্পেস তার ভাই জসিম উদ্দিনের মালিকানাধীন দেখিয়ে বাজারমূল্য থেকে বেশি দামে ক্রয়ের নামে ২ কোটি ৮৬ লাখ ৬ হাজার ১৪৪ টাকা আত্মসাৎ করায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
