খালেদ-শরিফুলে দুর্দান্ত শুরু বাংলাদেশের

আপডেট : ০৫ মে ২০২৫, ০৯:৩৬ এএম

টস হেরে বোলিং করতে নেমে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ এ দল। পেসার খালেদ আহমেদের জোড়া শিকার আর শরিফুল ইসলামে শুরুতেই চাপে সফরকারীরা।  

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু ওয়ানডে ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে বাংলাদেশ এ ও নিউজিল্যান্ড এ দলের মধ্যকার সিরিজটি। টস জিতে সেখানে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই এ দলের অধিনায়ক নিক ক্যালি। বোলিংয়ে করতে নেমে শুরু থেকেই চেপে ধরেন তাদের বাংলাদেশি বোলাররা।

প্রথম ওভারে একটি মাত্র ৪ হজম করেন শরিফুল। দ্বিতীয় ওভারটি মেইডেন নেন সিলেটের লোকাল বয় খালেদ। তৃতীয় ওভারের তৃতীয় বলে ১ রান দিয়ে পঞ্চম বলেই ডেইল ফিলিপসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে উইকেট আদায় করে নেন শরিফুল। পরের ওভারে খালেদ আরও ভয়ংকর হয়ে আসেন। প্রথম বলে ১ রান দিলেও তৃতীয় ও পঞ্চম বলে আদায় করে নেন দুটি উইকেট। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫.৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১১ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড এ দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত