বেইলি রোডে রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

আপডেট : ০৫ মে ২০২৫, ০৭:৪২ পিএম

রাজধানীর বেইলি রোডের একটি রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

আজ সোমবার ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৯টি ইউনিট গিয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত