সুনামগঞ্জে কথা-কাটাকাটি জেরে ছুরিকাঘাতে একজনকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (০৬ মে) বিকালে পৌর শহরের পূর্ব নতুন পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক হৃদয় বণিককে (৩২) আটক করেছে পুলিশ।
জানা যায়, নেশাগ্রস্ত অবস্থায় হৃদয় বণিক পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সাথে খারাপ আচরণ করলে তার প্রতিবাদ করেন আব্দুল মুবিন। ফলে এক পর্যায়ের দু'জনের মধ্যে কথা-কাটাকাটি জের ধরে হৃদয় বণিক তাকে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ঘাতককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
