বিজয়নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই

আপডেট : ০৭ মে ২০২৫, ০৫:৫৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর আড়িয়াল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৭ মে) মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে দোকানের মালিকরা একবারে নিঃস্ব।  

রাতে দোকানে আগুনের শিখা জ্বলতে দেখে বাজারের পাহারাদার ও সিএনজি ড্রাইভার উপজেলা ফায়ার সার্ভিস খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে দুটি মুদি দোকান ও একটি হার্ডওয়ারি, একটি মিষ্টির দোকান পুড়েছে। এতে প্রায় কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

এ বিষয়ে বিজয়নগর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ, মো. ওয়াসি আজাদ জানান, রাতে একজন সিএনজি ড্রাইভারের  মাধ্যমে খবর পেয়ে দ্রুত সময়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত