‘অপারেশন সিন্দুর’ নিয়ে যা বললেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী

আপডেট : ০৭ মে ২০২৫, ০৬:৩৯ পিএম

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ কেউ চায় না ঠিকই, কিন্তু ‘উত্তেজনা প্রশমনের’ দায়িত্ব পাকিস্তানের।

সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেছেন, পাকিস্তানের কোনও সামরিক বা বেসামরিক এলাকার পরিবর্তে সন্ত্রাসীদের আস্তানাগুলোকে ভারত লক্ষ্যবস্তু করেছে। কিন্তু পাকিস্তান কিছু এলাকায় বোমা হামলা চালিয়ে আমাদের সাধারণ নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে।

ওমর আবদুল্লাহ জানিয়েছেন, সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখার নিকটবর্তী এলাকার স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছেন তিনি এবং প্রয়োজনীয় ব্যবস্থাও নিয়েছেন। তবে জনসাধারণকে আশ্বস্ত করে জানিয়েছেন যে আতঙ্কিত হওয়ার দরকার নেই।

মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা ও গুলিবর্ষণ করেছে ভারত। এতে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত ও ৪৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তান। অন্যদিকে পাকিস্তানও পালটা হামলা চালিয়েছে বলে দাবি ভারতের। দেশটির দাবি, পাকিস্তানের হামলায় ১০ ভারতীয় নিহত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত