লন্ডন থেকে দেশে ফিরলেন হানিফ এন্টারপ্রাইজের মালিক 

আপডেট : ১০ মে ২০২৫, ০৫:২৮ পিএম

বাংলাদেশের পরিবহন খাতে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দেওয়া হানিফ এন্টারপ্রাইজের মালিক মো. হানিফ দীর্ঘ ১৫ বছর প্রবাসে কাটিয়ে অবশেষে দেশে ফিরেছেন।

আজ শনিবার লন্ডন থেকে বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন হানিফ এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার মোশাররফ হোসেন।

মোশাররফ হোসেন বলেন, আমরা তাকে অভ্যর্থনা জানাতে গিয়েছিলম। বিগত আওয়ামী লীগের সময় আমরা ঠিকমতো কথাও বলতে পারিনি। অনেক রুটে আমাদের বাস চালাতে দেয়নি। এবার আমাদের স্যার চলে এসেছেন। তার নেতৃত্বে আমরা আগের চেয়ে ভালো পরিবহন সেবা দিতে পারব। আমাদের সেবার পরিধি আরও বাড়বে বলে জানান তিনি। 

এদিকে হানিফ এন্টারপ্রাইজ সূত্রে জানা গেছে, বিমানবন্দরে হানিফ এন্টারপ্রাইজের ৩৫টি বাসে শতাধিক কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে স্বাগত জানাতে এসেছেন। ২০১০ সালে পারিবারিক ও ব্যবসায়িক কিছু জটিলতা এবং শারীরিক কারণে তিনি লন্ডনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তবে দেশের বাইরে থাকলেও হানিফ এন্টারপ্রাইজের নীতিনির্ধারণী কার্যক্রমে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত