নেইমারের সংগ্রহে নতুন বিলাসবহুল গাড়ি

আপডেট : ১১ মে ২০২৫, ০৪:৩৪ পিএম

বিলাসবহুল গাড়ির প্রতি ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের ভালোবাসা বহু পুরোনো। বিশ্বের নামিদামি সব গাড়ি তার সংগ্রহে থাকলেও থেমে নেই এই তারকার আকর্ষণ—আরও এক নতুন মডেলের গাড়ি যোগ হয়েছে তার গ্যারেজে।

সম্প্রতি নেইমার কিনেছেন অত্যাধুনিক পোরশে ৯১১ জিটি৩ আরএস, যার দাম প্রায় ২ লাখ ৪১ হাজার মার্কিন ডলার—বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি টাকা। রেস ট্র্যাকে ব্যবহৃত ফর্মুলা ওয়ান গাড়ির প্রযুক্তি অনুসরণ করে তৈরি এই মডেলটি পারফরম্যান্স ও স্টাইল—উভয় দিক দিয়েই অনন্য।

মাত্র ৩.২ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে পৌঁছাতে পারে এই গাড়িটি, যার পেছনে রয়েছে ৫২৫ হর্সপাওয়ারের শক্তিশালী ইঞ্জিন। প্রস্তুতকারী কোম্পানির ভাষায়, এতে রয়েছে সক্রিয় অ্যারোডাইনামিকস (যা গতি, স্থিতিশীলতা এবং জ্বালানি দক্ষতা বাড়ায়)।

উচ্চ ডাউনফোর্স

হালকা ও সুনির্দিষ্ট গঠন, যা ট্র্যাকে যেমন উপযোগী, ঠিক তেমনই সড়কে চালানোর জন্যও উপযুক্ত।

তবে এই পোরশে শুধুই নয়—নেইমারের বিলাসবহুল গাড়ির তালিকা বেশ দীর্ঘ। তার সংগ্রহে আরও আছে: মার্সিডিস ক্লাস জি – দাম: ১ লাখ ৬৩ হাজার ডলার। বেন্টলি কন্টিনেন্টাল জিটি – দাম: প্রায় ৩ লাখ ডলার। লাম্বোরগিনি হুরাকান এসটিও – দাম: ৩ লাখ ৪৯ হাজার ডলার। অ্যাস্টন মার্টিন ডিবিএক্স – দাম: ২ লাখ ৫৬ হাজার ডলার। রেঞ্জ রোভার ফার্স্ট এডিশন – দাম: ১ লাখ ৬০ হাজার ডলার।

তবে এসব গাড়ির বেশিরভাগই ব্রাজিলের রাস্তায় ব্যবহার করতে পারেন না নেইমার। কারণ, দেশটির গাড়ি আমদানির আইনে রয়েছে কড়াকড়ি। কেবলমাত্র যেসব গাড়ির বয়স ৩০ বছরের বেশি এবং যেগুলো সংগ্রহযোগ্য হিসেবে বিবেচিত, সেগুলোই আমদানি করা যায়। এ আইন প্রণয়ন করা হয়েছে দেশীয় গাড়ি শিল্পকে রক্ষা ও বৈষম্যমূলক প্রতিযোগিতা ঠেকাতে।

বলা যায়, মাঠের বাইরে নেইমারের বিলাসিতার এই দিকটিও ভক্তদের কাছে দারুণ আলোচনার খোরাক জোগাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত