শরীয়তপুরে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট : ১১ মে ২০২৫, ০৮:৪১ পিএম

শরীয়তপুরে শিক্ষা ও সমাজ উন্নয়ন বিষয়ক সাময়িকী বিশ্ববিদ্যালয় পরিক্রমা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও ‘শিক্ষা সংস্কৃতির বিকাশ ও মাদক নিয়ন্ত্রণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শরীয়তপুর জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় পরিক্রমা-এর প্রধান সম্পাদক হারুন অর রশিদের সভাপতিত্বে ও সাংবাদিক মিরাজ সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ।

আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি হাবিবুর রহমান পলাশ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম সাইদুর রহমান, মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফরিদ আল হোসাইন, শরীয়তপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহিন সরকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শরীয়তপুর কার্যালয়ের হিসাবরক্ষক মো. মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন, সামাজিক মূল্যবোধ জাগ্রতকরণ এবং মাদকমুক্ত সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, তরুণ প্রজন্মকে সঠিক দিক নির্দেশনা দেওয়া গেলে দেশ গড়ার স্বপ্ন সফল হবে। অনুষ্ঠান শেষে জেলার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত