দিনাজপুরের বিরামপুরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় রহিমা বেগম (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলে বিরামপুর রেলওয়ে স্টেশন হতে দক্ষিণে বেগমপুর রেললাইনের উপর এই দুর্ঘটনা ঘটে।
নিহত রহিমা বেগম জেলার নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের বাদ হরিনা গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর রেলওয়ে স্টেশন যাওয়ার সময় এক নারীর ধাক্কা লেগে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। বিষয়টি পার্বতীপুর রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। মরদেহ উপজেলা হাসপাতালে আছে।
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
মাটি নিয়ে দ্বন্দ্বে যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা, আটক ২ 