স্ত্রী-মেয়েসহ হাসিনার সামরিক উপদেষ্টার ১৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আপডেট : ১৪ মে ২০২৫, ০৭:১৮ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহীন সিদ্দিক ও তার মেয়ে নুরিন সিদ্দিকের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ১৩টি হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

এসব হিসাবে ৬ কোটি ৭৯ লক্ষ ৬৭ হাজার ৩৭১ টাকা জমা রয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন। দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

এর আগে গত ২৭ জানুয়ারি দেশের তিনটি বিমানবন্দরের চারটি প্রকল্পে ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তারিক আহমেদ সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করে দুদক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত