আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের ৮ নেতাকর্মীর ওপর হামলা

আপডেট : ১৫ মে ২০২৫, ০৯:২২ পিএম

আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৮ নেতাকর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকীদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহতরা হচ্ছেন, এনসিপির শ্রমিক উইং এর কেন্দ্রিয় সংগঠক রিফাত আহমেদ ইমন (২৭), বৈষম্যবিরোধী আন্দোলনের সাভার উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব তৌহিদুল ইসলাম সানভী (২৩), সিনিয়র মূখ্য সংগঠক হৃদয় হাসান (২৪), সিটি ইউনির্ভাসিটি শাখার সদস্য সচিব তাওহিদুল ইসলাম শান্ত (২৪)। 

জানা যায়, বুধবার (১৪ মে) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আশুলিয়ার শিমুলিয়া রাঙামাটি এলাকায় বেড়াতে যান। এসময় স্থানীয়রা তাদের জানান, পরিবেশ দূষণকারী একটি সীসা কারখানা থেকে নির্গত ধোঁয়ার কারণে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা ওই কারখানার ভিডিও ধারণ করতে গেলে তাদের ওপর অতর্কিতে হামলা চালানো হয়। আহতদের মধ্যে অধিকাংশই মাথায় আঘাতপ্রাপ্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।    

×
সর্বশেষ সর্বাধিক পঠিত