সাভারে সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে (১৩) শ্লীলতাহানির অভিযোগ মো. কামরুজ্জামান (৩৬) নামে এক মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) দুপুরে সাভারের কমলাপুর এলাকার দারুল কোরআন বাহারুন্নেছা কমলাপুর মহিলা মাদ্রাসার ভেতর থেকে তাকে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃত কামরুজ্জামান ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার কুমারগাতা গ্রামের আনিছুর রহমানের ছেলে। সে সাভারের কলমাপুরে বসবাস করে দারুল কোরআন বাহারুন্নেছা কমলাপুর মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানায়, ভুক্তভোগী শিক্ষার্থী ওই মাদ্রাসার ছাত্রীবাসে থেকে ৭ম শ্রেণীতে পড়াশুনা করে। শুক্রবার (২২ মে) বেলা ৪ টার দিকে মাদ্রাসার ভেতরে শ্রেণীকক্ষে ভুক্তভোগী শিক্ষার্থীকে একা পেয়ে শ্লীলতাহানি করে। পরে ভুক্তভোগী ওই শিক্ষার্থী স্বজনদের জানালে আজকে সকালে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশকে খবর দেয়। এরপরে পুলিশ মাদ্রাসার ভেতর থেকে ওই শিক্ষককে আটক করে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করেছে ভুক্তভোগীর বাবা।
সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হাসান বলেন, ৭ম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
