ফের বিকেএমইএ সভাপতি হাতেম, নির্বাহী সভাপতি ফজলে শামীম

আপডেট : ১৫ মে ২০২৫, ০৮:১৭ পিএম

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এ ফের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাতেম। নির্বাহী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফজলে শামীম এহসান।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে বিকেএমইএর নারায়ণগঞ্জ কার্যালয়ে ৯ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদের অফিস বেয়ারার্স পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

পরিচালনা পর্ষদের সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন অমল পোদ্দার। সহসভাপতি (অর্থ) পদে মো. মোরশেদ সারোয়ার এবং সহসভাপতি পদে মো. সামসুজ্জামান, গওহার সিরাজ জামিল, আশিকুর রহমান, মোহাম্মদ রাশেদ ও ফকির কামরুজ্জামান নাহিদ নির্বাচিত হয়েছেন।

এর আগে গত ১০ মে দীর্ঘ ১৩ বছর পর বিকেএমইএ’র পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আগামী দুই বছরের জন্য মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন ‘প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স’ পূর্ণ প্যানেল জয় লাভ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত