করিডোর নিয়ে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে: ফারুক

আপডেট : ১৬ মে ২০২৫, ০৩:৪৭ পিএম

করিডোর নিয়ে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে। এই সরকারের দায়িত্ব নির্বাচন দেওয়া এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ফারুক বলেন, সরকারের গুরু দায়িত্ব এ দেশের মানুষের কাছে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে জুলাই আন্দোলনে শহীদদের আত্মা শান্তি পাবে।

একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি পরিপূর্ণ সংস্কারের পক্ষে। তবে সংস্কার একবারে শেষ করার বিষয় নয়। এটি অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি প্রক্রিয়ার মধ্যে হবে। সংস্কারের বিষয়ে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তাব দিয়েছে।

তিনি প্রশ্ন রেখে বলেন, আগামী জুন বা জুলাইয়ের মধ্যে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচনে বাঁধা কোথায়? এ সময় কাউকে সুযোগ দিতেই নির্বাচন পেছানো হচ্ছে কিনা?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত