গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ৫ কেজি গাঁজা সহ নজরুল মোল্লা নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার ( ১৮ মে) সকালে উপজেলার দক্ষিণফুকরা এলাকা থেকে তাকে আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণফুকরা এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে ৫ কেজি গাঁজা সহ তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
