সিংগাইরে মাদরাসার প্রিন্সিপালের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ১৮ মে ২০২৫, ০৬:২১ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে মাদরাসা প্রিন্সিপালের বিরুদ্ধে ১ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার সায়েস্তাা ইউনিয়নের লক্ষীপুর হযরত ফাতেমা বিনতে মুহাম্মদ (সঃ) বালিকা মাদ্রসা ও এতিম খানার প্রিন্সিপাল মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ধর্ষণের এ অভিযোগ ওঠেছে। 

রবিবার (১৮ মে) ধর্ষণের ঘটনাটি জানাজানি হলে দুপুরে ভিকটিমের পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয়রা মাদরাসায় জড়ো হলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এর আগে গত মঙ্গলবার (১৩ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

ভিকটিমের পরিবার জানায়, তাদের মেয়ে ১ম শ্রেণির আবাসিক ছাত্রী। প্রিন্সিপাল গত মঙ্গলবার রাত ৮ টার দিকে মাদরাসার দুতলার একটি ফাঁকা কক্ষে নিয়ে গামছা দিয়ে চোখ মুখ বেঁধে তাকে ধর্ষণ করে।

৫ম শ্রেণির এক শিক্ষার্থীর মা জানান, আমার মেয়ে শনিবার সন্ধ্যায় আমার স্বামীর ফোনে কল দিয়ে আমার সাথে কথা বলতে চায়। আমি বাড়িতে না থাকায় কথা বলতে পারিনি। পরে রবিবার সকালে মাদরাসায় চলে আসি। মেয়ে আমাকে দেখা মাত্র জড়িয়ে ধরে কাঁদতে থাকে। পরে ধর্ষণের বিষয়টি আমাকে জানায়। 

তিনি আরও জানান, হুজুরের কাছে আমরা মেয়ে দেই দ্বীনের শিক্ষা নিতে, সেই হুজুর ছোট একটা মেয়েকে ধর্ষণ করল। প্রিন্সিপালের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করছি।

অভিযুক্ত জাহাঙ্গীর ধর্ষণের কথা অস্বীকার করে বলেন, ঘটনাটি সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি তাকে টাচও করিনি।

এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম. তৌফিক আজম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 উল্লেখ্য প্রিন্সিপাল ও মাদরাসাটির মালিক জাহাঙ্গীরের বিরুদ্ধে ইতিপূর্বেও এ রকম একাধিক ঘটনা ঘটিয়ে ধামাচাপা দেওয়ার অভিযোগ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত