বাংলাদেশ ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি নারায়ণগঞ্জ-এর শিক্ষার্থীরা ৩ দফা দাবিতে ক্লাস বর্জন ও শাটডাউন কর্মসূচি পালন করেছেন। রবিবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সোনাকান্দা কিল্লা জামে মসজিদ পর্যন্ত ঘুরে মেরিন ইনস্টিটিউটের ভেতরে গিয়ে শেষ হয়। এসময় ইনস্টিটিউটের সামনে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা ৩ দফা দাবি তুলে ধরেন। এগুলো হলো- মেরিন ও শিপবিল্ডিং ডিপ্লোমাধারীদের সমুদ্রগামী জাহাজে যোগদানের জন্য অনূর্ধ্ব ৬ মাসের প্রি-সি ট্রেনিংয়ের মাধ্যমে অফিসার ক্যাডেট সিডিসি প্রদান করতে হবে। বিভিন্ন মন্ত্রণালয় অধীনস্ত ইঞ্জিন ও মেশিন-সংশিষ্ট বিভাগে উপ-সহকারী প্রকৌশলী পদে মেরিন ও শীপবিল্ডিং ডিপ্লোমাধারীদের নিয়োগের বিধান চালু করতে হবে, প্রশিক্ষণের মান উন্নত করতে হবে।
