ফরিদপুরের সদরপুরে যৌথবাহিনীর অভিযানে গত ৫ আগস্ট থানা ভাঙচুর ও লুটের মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ। এছাড়া ইজিবাইক চুরির মামলায় ২ জন ও ওয়ারেন্টভুক্ত আসামি ২ জন সহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়। শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
থানা লুট ও ভাঙচুর মামলায় গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- শাহজাহান শেখ (৫৭) মো. সায়েম শেখ (৪৫), রনি শেখ (২০), শামীম শেখ (২১) আয়ুব ফকির (৫৩) বছর কামাল বেপারী (২৪) মুন্না ফকির (২০) বায়েজিদ ফকির (২৫) হাফিজুল শেখ (২২) বাবলু ফকির (৫৫) শুকুর বেপারী (৭০) তারা সকলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বাসিন্দা। এছাড়া অন্য মামলায় আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশত্যাগ করলে বিক্ষুদ্ধ জনতা সদরপুর থানায় হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে। এঘটনায় সদরপুর থানার তৎকালীন দায়ীত্বপ্রাপ্ত এস আই কাজী রিপন হোসেন বাদী হয়ে গত ৫/০৮/২৪ ইং তারিখে একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নং-১৬৮, সদরপুর থানা।
সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান জানান, গত ৫ আগস্ট কিছু দুষ্কৃতিকারীরা থানায় হামলা করে ভাঙচুর ও বেশ কিছু অস্ত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় একটি মামলা হয়। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদের আমরা শনিবার রাতে কৃষ্ণপুর ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হন। তাদের সবাইকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
শিশু ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
মিছিলের সময় গুলিস্তান থেকে নিষিদ্ধ আ. লীগের ১১ নেতাকর্মী আটক