‎১৬৯ দিন পর মাঠে ফিরে ব্যাটে-বলে রঙহীন সাকিব

আপডেট : ১৯ মে ২০২৫, ০২:০০ এএম

জাতীয় দলের হয়ে খেলতে পারেননি। বোলিং অ্যাকশনে ত্রুটি থাকায় ফ্র্যান্চাইজি লিগে খেলা হয়নি। ১৬৯ দিন পর মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে। তবে মাঠে ফেরার দিনে ভালো কিছু কিরতে পারেননি। আউট হয়েছেন প্রথম বলেই। পরে বল হাতে লাহোরের অন্যরা উইকেট নিলেও সাকিব ২ ওভার বল করে রান দিয়েছেন ১৮।

‎রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে ১৩ ওভারে নামিয়ে আনা হয়েছিল ম্যাচ। লাহোর প্রথমে ব্যাট করে তোলে ১৪৯ রান। সাকিব খেলতে নেমে প্রথৃম বলেই বোল্ড হয়ে যান। ফখর জামান করেন সর্বোচ্চ ৬০ রান।

‎পেশোয়ার জালমি ৮ উইকেটে করে ১২৩। অধিনায়ক বানর আজম করেন মাত্র ১৬।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত