আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও ১৪ দলীয় জোটের অন্তর্ভুক্ত অন্যান্য শরিকদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ওই সব দলকেও ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করার অনুরোধ জানানো হয়েছে।
আজ রবিবার লক্ষ্মীপুর জেলার বাসিন্দা এবং নিজেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন কর্মী হিসেবে পরিচয় দেওয়া হোসাইন মো. আনোয়ারের পক্ষে আইনজীবী সালাহ উদ্দিন রিগান এই নোটিশ পাঠান।
প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের কাছে।
উল্লেখ্য, আওয়ামী লীগের পাশাপাশি ১৪ দলীয় জোটের যেসব দল রয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় পার্টি (মঞ্জু), ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, গণ আজাদী লীগ, বাসদ (রেজাউর), সাম্যবাদী দল (দিলীপ বড়ুয়া), ন্যাপ (মোজাফফর), গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদ (ইনু), শ্রমিক কৃষক সমাজবাদী দল, তরিকত ফেডারেশন এবং কমিউনিস্ট কেন্দ্র।
ফারিয়া আইনি প্রতিকার পাবে, বিশ্বাস ফারুকীর