ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে আম জনতা দলের জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ প্রেসক্লাবে এ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন দলটির ঝিনাইদহ জেলা কমিটির নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা কমিটির উপদেষ্টা ও সাবেক অধ্যক্ষ মো. সায়েদুর রহমান, আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান এবং সদস্য সচিব মো. সৈকত হোসেন।
এর আগে, গত ৭ মে আম জনতা দলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ঝিনাইদহ জেলার ১৯৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। এ কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর করেন দলের কেন্দ্রীয় সভাপতি মিয়া মসিউজ্জামান ও সাধারণ সম্পাদক তারেক রহমান। আগামী ছয় মাসের জন্য এই কমিটি অনুমোদিত হয়েছে।
কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন— জাহান লিমন, মুসকান রুবাইয়া মীরা, মইনুল হোসেন, রেজাউল ইসলাম, সৈয়দ শরিফুল ইসলাম, তুহিন আলম, মহিদুল ইসলাম, আল মামুন, নাজমুল হাসান জীম, উজ্জ্বল হোসেন, কাশেম আলী, আশাদুল বিশ্বাস প্রমুখ।
ভারতের নিষেধাজ্ঞার প্রভাব পড়তে শুরু করেছে আখাউড়া স্থলবন্দরে