রাজবাড়ীর কালুখালী উপজেলায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ইতি বেগম (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাজবাড়ী ইউনিয়নের রায়পুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইতি বেগম একই ইউনিয়নের রায়পুর গ্রামের রোস্তম মন্ডলের মেয়ে।
জানা যায়, ইতি বেগমের শশুর বাড়ি ও বাবার বাড়ি পাশাপাশি গ্রামে। কয়েকদিন আগে তিনি বাবার বাড়িতে আসেন। মঙ্গলবার বাড়ির আঙ্গিনায় একটি আম গাছে আম পাড়তে ওঠেন। এসময় আম গাছের ডাল ভেঙে ইতি নিচে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বলেন, ‘আম পাড়তে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এটি খবুই দু:খজনক ঘটনা।’
