আগের রাউন্ডেই শিরোপা রেস থেকে ছিটকে গিয়েছিল আগে পাঁচ মৌসুমের প্রিমিয়ার লিগ জয়ী বসুন্ধরা কিংস। এরপর দেখতে হয়েছে মোহামেডানের শিরোপা উৎসব। সব হারিয়ে মঙ্গলবার জ্বলে উঠেছে বসুন্ধরা। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে স্বাগতিক ফকিরেরপুল ইয়ংমেন্সকে তারা হারিয়েছে ৭-২ গোলে। যার মধ্যে একাই চার গোল করেছেন বসুন্ধরার ফরোয়ার্ড রাকিব হোসেন। লিগে সব মিলিয়ে ১০ গোল করে যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন জাতীয় দলের তারকা।
এদিকে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার মাঠে নেমেছিল মোহামেডানও। কুমিল্লায় রহমতগঞ্জের বিপক্ষে সেই ম্যাচ অবশ্য প্রচণ্ড বৃষ্টির কারণে ১৬ মিনিট পর বন্ধ হয়ে যায়। পরে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। সেই পর্যন্ত অবশ্য সাদা-কালোরা এগিয়ে ছিল ২-১ গোলে। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের দেখা পেয়েছিলেন মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতে। ডান দিক দিয়ে আক্রমণে উঠে নিখুঁত শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন মালির এই ফরোয়ার্ড। পঞ্চম মিনিটে মোজাফ্ফরভের পাস ধরে ডান দিয়ে আক্রমণে উঠে ব্যবধান দ্বিগুণ করেন নাইজেরিয়ান ইমানুয়েল সানডে। আগামীকাল একই মাঠে দুপুর একটায় ম্যাচটি পুনরায় শুরু হবে।
ম্যাচের দশম মিনিটে নাবিব নেওয়াজ জীবনের ক্রসে স্যামুয়েল বোয়াটেংয়ের হেড লাফিয়ে ওঠা গোলরক্ষককে ফাঁকি দিয়ে জড়ায় জড়ালে রহমতগঞ্জ ব্যবধান কমায়। তবে ১৬ মিনিটের খেলা চলাকালে প্রচণ্ড ঝড় ও বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আর খেলা শুরু হয়নি। মুন্সিগঞ্জে ব্রাদার্স ইউনিয়ন ৫-০ ব্যবধানে হারিয়েছে অবনমন ঝুকিতে থাকা ঢাকা ওয়ান্ডারার্সকে।
‘সাকিব ভাইয়ের সঙ্গে একই দলে খেলবো, খুবই ভালো লাগছে’
‘ছায়া থেকে’ আলোয় আসা নায়ক ওয়াসিম