মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে তাদেরই ঘরের মাঠে আজ রাতে মাঠে নামবে মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস। এমনিতেই পয়েন্ট টেবিলে দিল্লির অবস্থান পাঁচে। তার উপর জড়ো হয়েছে আরেক নতুন বিপদ- মুম্বাইয়ের প্রকৃতি।
আবহাওয়া পূর্বাভাস বলছে, মুম্বাই শহরে বজ্রপাত ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই সমস্যার কারণে যদি ম্যাচ মাঠে না গড়ায় তাহলে পয়েন্ট ভাগাভাগি করতে হবে দুই দলকে।
টেবিলের প্রথম তিন দল গুজরাট (১৮), বেঙ্গালুরু (১৭) ও পাঞ্জাব (১৭) ভালো পয়েন্ট নিয়ে আছে বেশ নিরাপদ অবস্থানে। চারে থাকা মুম্বাইয়ের ১৪ আর তাদের চেয়ে এক পয়েন্ট কম মোস্তাফিজদের। আজ ম্যাচটি জিততে পারলে মুম্বাইকে ছাপিয়ে টেবিলের চারে উঠতে পারবে মোস্তাফিজরা।
আর যদি খেলাই না হয়, তবে এক পয়েন্ট পেলেও মোস্তাফিজদের থেকে যেতে হবে মুম্বাইয়ের নিচে।
হামজাদের ম্যাচের টিকিট অনলাইনে পাওয়া যাবে ২৪ মে থেকে