মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বৃহস্পতিবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি করার অনুমতি বাতিল করেছে। এ ছাড়া বিদেশি শিক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরও বন্ধ করা হয়েছে। যার ফলে প্রায় ৬ হাজার ৮০০ বিদেশি শিক্ষার্থী হুমকির মুখে পড়েছে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তরের সচিব ক্রিস্টি নোম এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট দিয়ে জানান, হার্ভার্ড ‘আইন মানতে ব্যর্থ হওয়ায়’ তাদের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম (এসইভিপি) সার্টিফিকেশন বাতিল করা হয়েছে।
তিনি বলেন, এটা দেশের সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সতর্কবার্তা।’ এর আগে, গত মাসে 'প্রশাসনের কথা মতো কাজ না করলে' বিদেশি শিক্ষার্থী ভর্তি করার অনুমতি বাতিলের হুমকি দিয়েছিল ট্রাম্প প্রশাসন। পাশাপাশি, হার্ভার্ডের জন্য অর্থ বরাদ্দও বাতিল করে সরকার।
এদিকে হঠাৎ এই সিদ্ধান্তে ক্যাম্পাসে আতঙ্ক ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। অস্ট্রেলিয়ার শিক্ষার্থী সারাহ ডেভিস বলেন, আমরা সবাই এক ধরনের ধোঁয়াশায় আছি। আমাদের অনেকেরই মাত্র পাঁচ দিনের মধ্যে গ্র্যাজুয়েশন, কিন্তু এই সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎকে ঘিরে বড় অনিশ্চয়তা তৈরি করেছে।
হার্ভার্ড কেনেডি স্কুলের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ককাসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা সারাহ আরো বলেন, আমরা অপেক্ষা করছি বিশ্ববিদ্যালয়ের পরবর্তী নির্দেশনার জন্য।
হার্ভার্ডের স্নাতক শ্রেণির সুইডিশ শিক্ষার্থী লিও গার্ডেন বলেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের হোয়াইট হাউস ও হার্ভার্ডের দ্বন্দ্বে তাস হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটি অত্যন্ত অবমাননাকর।
সুইডেনের শিক্ষার্থী লিও গারডেন বলেন, এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির চিঠি পাওয়া ছিল আমার জীবনের শ্রেষ্ঠ দিন। অথচ আজ আমাদের রাজনৈতিক দৌরাত্ম্যে ‘বোঝা’ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটা ভীষণ অপমানজনক।
এর আগে গত এপ্রিলে ট্রাম্পের প্রশাসন হার্ভার্ডের কাছে যুক্তরাষ্ট্রের ভিসাধারী কয়েকজনের তথ্য চেয়েছে, হুঁশিয়ারি দিয়েছিল, তা না দিলে বিশ্ববিদ্যালয়টি বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ হারাতে পারে। মাসখানেকের মধ্যে সেই পথেই হাঁটল দেশটির প্রশাসন।
সাকিব বললেন, বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দারুণ হবে
বাজবলের আগুণে ভস্মীভূত জিম্বাবুয়ে, প্রথম দিনেই ইংল্যান্ড ৪৯৮/৩