খুলনার রূপসায় স্ত্রীর পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে আবদার শেখ (৪৫) নামে এক প্রতিবেশীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী মনি শেখ। বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১০টায় উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর গ্রামে মো. মনি শেখের বসত বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
অন্যদিকে হাত এবং পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে লবণচরা থানাধীন শিপইয়ার্ড এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রূপসা উপজেলার ভবানীপুর গ্রামের মনি শেখের স্ত্রী তানজিলা বেগম (৩৫) এর সঙ্গে আবদার শেখের দীর্ঘ দিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মনি শেখ তার বাড়িতে স্ত্রীর সঙ্গে আবদার শেখকে দেখতে পায়। তখন আবদার শেখকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে মনি শেখ। হত্যার পর তার লাশ টেনে বাথরুমের পাশে খালি জায়গায় গর্তের মধ্যে বস্তাবন্দী করে রাখে। একইসঙ্গে তার স্ত্রী তানজিলাকেও কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তানজিলাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
রূপসা থানা অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান জানান, মৃত আবদার শেখের লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা উদ্ধার এবং আসামি মনি শেখকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে শিপইয়ার্ড মেইন গেটের সামনে হাজী মো. মোশারফ হোসেনের বাড়ির ভাড়াটিয়া আশরাফুল ইসলাম শুক্রবার ভোর ৫টার দিকে বাড়ির পেছনের পশ্চিম দিকে তাকিয়ে দেখেন হাত-পা বাধা এবং মাথা ও মুখ মণ্ডল পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় একটি লাশ পড়ে রয়েছে। লাশ দেখে তিনি প্রথমে বিষয়টি লবণচরা থানাকে অবগত করেন। খবর শুনে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তারা অজ্ঞাত যুবকের মরদেহ নিয়ে যান।
লবণচরা থানার এসআই মো. জাকির হোসেন বলেন, যুবকটির বয়স আনুমানিক ২৭ বছর হবে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হাত এবং পা বেঁধে তাকে প্রথমে জখম করা হয়। পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত করার জন্য দুর্বৃত্তরা পলিথিন মুড়িয়ে শ্বাসরোধ করে হত্যা করে প্রাথমিকভাবে এমন ধারণা করা হচ্ছে। তবে মৃত যুবকের পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তকরণে পিবিআই ও সিআইডির বিশেষ টিম কাজ করছে।
আইপিএলের মাঝেই সাবেক প্রেমিকের বিরুদ্ধে মামলা প্রীতি জিনতার
বাংলাদেশকে ২৩৬৯ জনের জাতীয়তা যাচাই করতে বলল ভারত
লন্ডনে সালমান এফ রহমান পুত্রের ফ্ল্যাট জব্দ