নারায়ণগঞ্জে সাংবিধানিক ও আইনি অধিকার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 

আপডেট : ২৩ মে ২০২৫, ০৮:৩০ পিএম

নাগরিকদের সাংবিধানিক ও আইনি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শুক্রবার একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘সাংবিধানিক ও আইনি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি’  শীর্ষক এই  কর্মশালার আয়োজনে ছিল আইন ও  সংসদ বিষয়ক বিভাগ।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আইন ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী।

কর্মশালায় আরো বক্তব্য রাখেন আইন ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব মোছা: জান্নাতুল ফেরদৌস, মো. মনিরুজ্জামান, আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক যুগ্মসচিব জি এম আতিকুর রহমান জামালী, নারায়ণগঞ্জের সিনিয়র জেলা জজ মো. আবু শামীম আজাদ এবং পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

আইন বিভাগ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দগণ কর্মশালায় উপস্থিত ছিলেন। কর্মশালায় দেশের সংবিধান ও বিদ্যমান আইনের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা হয়। উন্মুক্ত আলোচনা পর্বে উপস্থিত অংশগ্রহণকারীদের কাছ থেকে মতামত গ্রহণ করা হয়, যা ভবিষ্যতে আইনি সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত