বাংলাদেশে আর কোনো এক-এগারো হবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এ বিষয়ে গুজব ছড়িয়ে আতঙ্ক ও বিভ্রান্তি ছাড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। গতকাল শনিবার সকাল ৮টা ২২ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই অভিযোগ করেন তিনি।
রাশেদ খান বলেন, ‘বাংলাদেশে আর কোনো ১-১১ হবে না। এসব গুজব ছড়িয়ে মূলত জনগণকে বিভ্রান্ত ও আতঙ্কিত করা হচ্ছে। এসব কথা যারা বলছে, তারাই মূলত ১-১১ চায় কি না, সেটি নিয়ে সন্দেহ। কারণ তাদের আষ্টেপৃষ্ঠে আছে ১-১১-এর কুশীলবরা। তাদের পরামর্শেই এসব আতঙ্ক ছড়ানো হচ্ছে কি না, সেটি নিয়ে সন্দেহ-সংশয় থেকে যায়।’
