চলমান রাজনৈতিক সংকট নিরসনে আজ দুই দফায় বিভিন্ন দলের ২০ নেতার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (২৫ মে) বিকাল ৫টা ও সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
এর আগে গতকাল শনিবার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে আলাদা বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, আজ বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের ২০ জন নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। দুই দফায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতারা, তারা হলেন—
প্রথম দফায় প্রধান: ১. কর্নেল (অব.) অলি আহমেদ, বীর বিক্রম ২. মাহমুদুর রহমান মান্না ৩. সাইফুল হক ৪. জোনায়েদ সাকি ৫. হাসনাত কাইয়ুম ৬. মজিবুর রহমান মঞ্জু ৭. মুজাহিদুল ইসলাম সেলিম ৮. খালেকুজ্জামান ভূঁইয়া ৯. টিপু বিশ্বাস ১০. শেখ রফিকুল ইসলাম বাবলু ১১. শহীদ উদ্দিন মাহমুদ স্বপন
দ্বিতীয় দফায় সাক্ষাৎ করবেন— ১. মাওলানা সাদিকুর রহমান ২. মাওলানা রেজাউল করিম ৩. মাওলানা মামুনুল হক ৪. মাওলানা আহমেদ আব্দুল কাদের ৫. মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ৬. মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ৭. নুরুল হক নুর ৮. মাওলানা মুসা বিন ইজহার ৯. মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি।