ইয়েমেনের হুতিদের মধ্যে সংঘাত বন্ধে গত কয়েক দিন ধরে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সৌদি আরব। হামলা ও পাল্টা হামলার পর সৌদি এখন হুতিদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করছে। গতকাল বৃহস্পতিবার ওয়ালস্ট্রিট জার্নালে এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধবিরতির জন্য সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে হুতিরা; বাংলাদেশি অর্থে যা প্রায় সাড়ে ৬ লাখ কোটি টাকার সমান। প্রতিবেদনে বলা হয়েছে, শুধু অর্থ দিয়ে যুদ্ধবিরতিতে রাজি হলেই হবে না; হুতিরা শর্ত দিয়েছে তাদের ইয়েমেনের শাসক বা সরকার হিসেবে স্বীকৃতি দিতে হবে।
হুতিরা এই অর্থ চেয়েছে মূলত ক্ষতিপূরণ হিসেবে। তারা বলেছে, সৌদি আরব এক যুগেরও বেশ সময় ধরে বোমাবর্ষণ করে যে ক্ষয়ক্ষতি করেছে, নৌ-অবরোধ আরোপ করে যে ক্ষয়ক্ষতি করেছে সেটির ক্ষতিপূরণ হিসেবে এই অর্থ দাবি করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, সৌদি আরবই হুতিদের কাছে প্রস্তাব দেয় কী করলে লোহিত সাগরে সৌদির ট্যাংকারে হামলা বন্ধ করবে এবং বাব এল মান্দেব প্রণালির দখল ছেড়ে দেবে। তবে সৌদির কিছু কর্মকর্তা শঙ্কা প্রকাশ করে বলেছেন, হুতিদের শর্ত অনুযায়ী এত অর্থ দেওয়া হলে ভবিষ্যতে এ অঞ্চলের জন্য নেতিবাচক নজির সৃষ্টি করবে।