স্বাস্থ্যসেবা সম্প্রসারণে মিডল্যান্ড ব্যাংক ও জেনেরিক হেলথকেয়ারের কৌশলগত অংশীদারত্ব

আপডেট : ২৬ মে ২০২৫, ০৯:৪৫ এএম

স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়াতে মিডল্যান্ড ব্যাংক পিএলসি. এবং জেনেরিক হেলথকেয়ার লিমিটেডের মধ্যে একটি কৌশলগত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। জেনেরিক হেলথকেয়ার লিমিটেড একটি উদ্ভাবনী ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান, যার মূল লক্ষ্য হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্মত ও সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করা।

এই অংশীদারত্বের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তি ও আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের সমন্বয়ে এমন এক সেবা কাঠামো গড়ে তোলা হবে, যা দূরবর্তী কিংবা প্রচলিত চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত জনগণের কাছে কার্যকরভাবে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সহায়তা করবে। মিডল্যান্ড ব্যাংকের আর্থিক খাতের অভিজ্ঞতা এবং জেনেরিক হেলথকেয়ারের আধুনিক প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা একত্রিত হয়ে নতুন সেবা চালুর পাশাপাশি বাজার সম্প্রসারণ ও গ্রাহকের চাহিদা অনুযায়ী সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চুক্তির আওতায় অংশীদারিত্বের প্রধান লক্ষ্যগুলো হলো:

  • জেনেরিক হেলথকেয়ার লিমিটেড তাদের দৈনন্দিন আর্থিক লেনদেনে মিডল্যান্ড ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট পোর্টাল (এমসিএম) ব্যবহার করবে
  • করপোরেট পে-রোল প্যাকেজ সুবিধা
  • পেমেন্ট গেটওয়ে সুবিধা
  • মিডল্যান্ড ব্যাংকের কার্ডের মাধ্যমে জেনেরিক হেলথকেয়ারের বিভিন্ন সেবা ও প্যাকেজ ক্রয়ে ইএমআই সুবিধা

মিডল্যান্ড ব্যাংকের পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ জাভেদ তারেক খান এবং রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের প্রধান মো. রাশেদ আকতার। জেনেরিক হেলথকেয়ার লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডা. ফয়সাল রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. ফয়সাল রহমান, প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, জেনেরিক হেলথকেয়ার লিমিটেড, মো. এস. এম. সুমন, জিএম-এসসিএম ও ফাইন্যান্স কন্ট্রোলার, জেনেরিক হেলথকেয়ার লিমিটেড, মো. আবদুস সালাম, সিনিয়র এক্সিকিউটিভ, জেনেরিক হেলথকেয়ার লিমিটেড, মোহাম্মদ জাভেদ তারেক খান, প্রধান, ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশন, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, মো. রাশেদ আকতার, প্রধান, রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশন, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, মো. হাসিবুর রহমান, প্রধান, ক্যাশ ম্যানেজমেন্ট, মিডল্যান্ড ব্যাংক, মো. আবেদ-উর-রহমান, প্রধান, কার্ডস, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, আশরাফুর রহমান, রিলেশনশিপ ম্যানেজার, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, এই অংশীদারিত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান নতুন দিগন্তে স্বাস্থ্য ও আর্থিক সেবার এক যুগ্ম পথচলা শুরু করল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত