খুলনার ডুমুরিয়ায় বাসের ধাক্কায় খাদে পড়ে গিয়ে মাজাহারুল (১৫) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ মে) সকাল ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙ্গা নিঝুমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক ডুমুরিয়া উপজেলার কৈয়া বাজার সংলগ্ন বাদুরগাছা গ্রামের মুসলমানপাড়া এলাকার বাসিন্দা আলমগীর গাজীর ছেলে। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
খর্ণিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. ফজলুল করিম বলেন, সকাল ১০ টার দিকে খর্ণিয়া বাজার এলাকার বাহার বিক্রস থেকে ট্রাকে ইট বোঝাই করে মাজাহারুল নগরীর জিরো পয়েন্টের দিকে আসছিল। অপরদিকে বিপরীত দিক থেকে যাত্রীবাহী একটি বাস খুলনা থেকে ডুমুরিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে দু’টি বাহন ঝিলেরডাঙ্গা নঝুমপুর নামক স্থানে পৌঁছালে বাসটি ট্রাককে ধাক্কা দেয় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা ঘটনাস্থল থেকে ট্রাক চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যাত্রীবাহী বাস ঘটনাস্থল ত্যাগ করে। পরে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবনে বিক্ষোভ
যেকোনো সময় ইশরাকের শপথ 