হবিগঞ্জ সীমান্তে ১৯ জনকে পুশইন করেছে বিএসএফ

আপডেট : ২৬ মে ২০২৫, ০৪:১৪ পিএম

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে ১৯ জন পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে ৮ জন পুরুষ ও ১১ জন নারী।

সোমবার (২৬ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন, কালেঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার জাকারিয়া। 

খবর পেয়ে কালেঙ্গা ক্যাম্পে আসেন হবিগঞ্জ ৫৫ বিজিবির সহকারী পরিচালক (এডি) হাবিবুর রহমান ও চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম। গভীর রাতে কোন এক সময় কালেঙ্গা সীমান্ত দিয়ে কাঁটাতারের গেইট খুলে ১৯ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশ ইন করা হয়েছে। পুশইন হওয়া লোকজন বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলার বাসিন্দা। তারা বিশ বছর পূর্বে রুটি রুজির তাগিদে ভারতের হরিয়ানায় ইটভাটার শ্রমিকের কাজ করতেন বলে জানান।  

তারা হলেন- লোকমান হোসেন (৬৫), কিসমন (৫৪), ইসলাম (২৬), ইসমাইল (২৪), আফরোজা (২৯), জেসমিন (২৩), রেশমা (৫), কাকলি বেগম (২২), শাহজাহান (২), নিলুফা (১১), ওবায়দুর (৫০), ফাতেমা বেগম (৪৫), ইয়াসমিন (১৪), আবুল মিয়া (৫২), জাহানারা (৪০), আলম (১১), নীলা (১৯), রবিউল (১৪), ছখিনা (৬০)।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত