গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।
সোমবার বিকালে রাজধানীর মিরপুরের পল্লবীতে ৩১ দফার লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন। এদিন সকালে মিরপুর উদয়ন স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ভবন ও মোহাম্মদপুরে শারীরিক শিক্ষা কলেজ মাঠে আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আমিনুল হক বলেন, ‘৫ আগস্টের পর স্বৈরাচারমুক্ত বাংলাদেশে এই ধরনের হত্যাকাণ্ড আশানুরূপ নয়, আমরা এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। বিএনপি নেতাকে এভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করবে-এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
দুর্বৃত্ত যেই হোক না কেন আইনের আওতায় এনে তার বিচার করতে হবে মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করছি এবং দ্রুত সময়ের ভেতরে দুর্বৃত্তদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করার জোর দাবি করছি। তবে আমরা ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি। তারা হত্যার সঙ্গে কারা জড়িত রয়েছে? তার প্রেক্ষাপট কী? পেছনে কী ঘটনা রয়েছে? আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্নকভাবে চেষ্টা করছে।’
দেশের নাগরিকদের জানমাল রক্ষা করা সরকারের সাংবিধানিক দায়িত্ব উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘আমরা আশা করব, সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিতে সর্বদা কার্যকর পদক্ষেপ নেবেন।’
এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, আতাউর রহমান চেয়ারম্যান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, আফাজ উদ্দিন, হাজী মো. ইউসুফ, মো. শাহ আলম, মাহাবুব আলম মন্টু, মহানগর সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, মহানগর সদস্য আলী আকবর আলী, সাজ্জাদ হোসেন মোল্লা, শামীম পারভেজ, নুরুল হক ভূইয়া নূরু, হাজী নাসির উদ্দীন, হাফিজুল হাসান শুভ্র, এমএস আহমাদ আলী, তাসলিমা রিতা, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, পল্লবী থানা যুবদলের সভাপতি নূর সালাম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, পল্লবী থানার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, মোহাম্মদপুর থানা বিএনপির আহ্বায়ক শুক্কুর মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মীর মো. কামাল হোসেন, ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাসুম খান রাজেশ, সাধারণ সম্পাদক ওসমান রেজা, ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি ওসমান গনি সেন্টু, আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন সরকার, গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, জাসাস পল্লবী থানার সভাপতি জাহাঙ্গীর আলম বাবু, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিপন হাসান খন্দকার, থানা বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুল আলী প্রমুখ।
