আইপিএলের শেষ ম্যাচে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির দল ৮৩ রানে হারিয়ে দিয়েছে প্লে-অফ নিশ্চিত করা গুজরাট টাইটান্সকে। কিন্তু গত রবিবারের সেই ম্যাচে 'ক্যাপ্টেন কুল' হিসেবে পরিচিত ধোনি মেজাজ ধরে রাখতে পারেননি। কিন্তু কেন?
ক্রিকেট মাঠে যেকোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে পারার দারুণ ক্ষমতা আছে ধোনির। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্যবার এর প্রমাণ পাওয়া গেছে। এবার একটু ভিন্ন কিছুি দেখা গেল। গুজরাটের ইনিংসের ১০ম ওভারে শিবম দুবে দেন ১৮ রান। ওই ওভারে তিনি ফিল্ডারদের ওপর চটে যান। কারণ, তার নির্দেশ অমান্য করে ফিল্ডাররা সঠিক জায়গায় দাঁড়াননি। এছাড়া মাথিশা পাথিরানা এবং শিবম দুবের ওপর চটে গিয়ে তাদের আর বোলিংও করতে দেননি।
রাগের কারণ যাই হোক না কেন, ধোনির সিদ্ধান্তে ভুল ছিল না। কারণ, রবীন্দ্র জাদেজার হাতে বল তুলে দিতেই আসে সাফল্য। জুটি জমিয়ে তোলা শাহরুখ আর সাই সুদর্শনকে আউট করে চেন্নাইকে ম্যাচে ফেরান জাদেজা। এই প্রথমবার আইপিএলের প্লে অফে উঠতে পারেনি চেন্নাই। ধোনিরে ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও এখনো কেউ মুখ খোলেনি।
আনচেলত্তির জন্য হাজার কোটির বিমান; দুইশ সাংবাদিক
ভিনির ব্যর্থতার কারণ জানেন না আনচেলত্তি