সম্প্রতি মেঘনা ব্যাংক পিএলসি-এর ৪০০ কোটি টাকার দ্বিতীয় সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর জন্য ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই ইস্যুতে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে।
মেঘনা ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কাজী আহ্সান খলিল এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সৈয়দ রাশেদ হুসেইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে শাহবাগবিরোধী ঐক্য’র হামলায় আহত ১২
শমিত সোমকে নিয়ে প্রত্যাশায় লাগাম দেওয়ার আহবান কাবরেরার