প্রাইভেটকার থেকে ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেট : ২৯ মে ২০২৫, ০৪:২৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বারিউড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে প্রাভেটকার থেকে ১৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব-৯ এর সদস্যরা।   

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল সরাইল উপজেলার ঢাকা- সিলেট মহাসড়কের বাড়িউড়া বাসষ্ট্যান্ড এর সামনে পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করার সময় একটি সিলভার রংয়ের প্রাইভেটকারকে থামার ইশারা দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ভিতরে থাকা ২ জন ব্যক্তি প্রাইভেটকারটি থামার পরে কৌশলে পালানোর চেষ্টা করলে তাদেরকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে বলেন তাদের হেফাজতে থাকা সিলভার রঙের প্রাইভেটকারের ভিতরে ফেনসিডিল আছে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের প্রাইভেটকারের ব্যাক ডালার ভিতরে রক্ষিত ৫টি কালো রংয়ের পলিথিনের ভিতর ১৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই সময়ে তাদের কাছ থেকে একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। 

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন-  সিলেট সুরমা থানার জৈনপুর বড়বাড়ি এলাকার মৃত শামছুল হকের ছেলে মো. আব্দুল মজিদ (৪৫), মোগলা বাজার থানার শিববাড়ি পাটান পাড়া এলাকার অনিল মিয়ার ছেলে মো. আব্দুর রহমান (৩৫)।  

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেপ্তারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত