সিনেমার তারকা ইমতিয়াজ খানের বিয়ের ঘোষণার রাতেই অ্যাসিডেন্ট হয় রাশা নামের এক তরুণী। কেউ বলে রাশা আসলে আত্মহত্যা করতে চেয়েছে। কারণ ইমতিয়াজের সঙ্গে রাশার ছিল গোপন কোনো সম্পর্ক। বিনোদন সাংবাদিক নাদিয়া এ নিয়ে প্রশ্ন করতে গেলে ঘটে বিপত্তি- তার ওপর আসে ডেথ থ্রেট। নাদিয়া বুঝতে পারে, যা চোখের সামনে দেখা যাচ্ছে তার চেয়েও বড় কোনো ঘটনা ঘটছে ভেতরে ভেতরে। লুকোচুরি খেলছে আশে-পাশের প্রতিটি চরিত্র। মরতে মরতে বাঁচে রাশা, ওদিকে নাদিয়াকে দাঁড়াতে হয় মৃত্যুর মুখোমুখি। জীবন নাকি মৃত্যু- কাকে বেছে নেবে তারা?
‘হাইড এন সিক’ ওয়েব সিনেমাটি নিয়ে পরিচালক হিমি বলেন, ‘থ্রিলারধর্মী এ গল্পে এমন একটি বিষয়ের অবতারণা করা হয়েছে যা আমাদের সমাজে ঘটলেও থাকে অপ্রকাশিত। কিন্তু আমরা এখন এই ট্যাবু ভাঙতে চাই।’
মাহমুদুর রহমান হিমির পরিচালনায় ওয়েব সিনেমাটিতে অভিনয় করেছেন তানজিন তিশা, দীঘি, চমক, জিয়াউল রোশান, ইন্তেখাব দিনার, দীপা খন্দকারসহ আরও অনেকে। আহমেদ খান হীরকের গল্প ও চিত্রনাট্যের ‘হাইড এন সিক’ ঈদে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে'তে।
দেশের উন্নয়নের ভিত গড়েছিলেন শহীদ জিয়া: মীর হেলাল