আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানকে বিশ্বের সকল ব্যাটসম্যানই সমীহ করেন –এত বছর ধরে এটাই যেন চিরন্তন হয়ে গিয়েছিল। কিন্তু এবারের আইপিএল এমন ধারণাকে মিথে পরিণত করে ফেলেছে। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে এবার বেদম মার খেয়েছেন আফগান তারকা। শুধু তাই নয়, সবচেয়ে বেশি ছক্কা হজমের রেকর্ডও গড়েছেন!
এলিমিনেটরে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে গুজরাট টাইটান্সের আইপিএল অভিযান শেষ হয়েছে। গুজরাটের হয়ে এবারের মৌসুমে ১৫ ম্যাচে মোট ৩৩টি ছক্কা হজম করেছেন রশিদ! আইপিএলের ইতিহাসে এক মৌসুমে এত ছক্কা আর কেউ হজম করেনি। এর আগে ২০২২ সালে ৩১টি ছক্কা হজম করেছিলেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। ৩০টি করে ছক্কা খেয়েছেন যুজবেন্দ্র চাহাল ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।
রশিদ খান বল হাতে নিলে যেখানে মুড়ি-মুড়কির মতো উইকেট পড়ত, সেখানে এবারের আসরে ১৫ ম্যাচে মাত্র ৯ উইকেট শিকার করতে পেরেছেন! ওভারপ্রতি রান খরচ করেছেন ৯.৩৪। সর্বশেষ ৬ ম্যাচে তার উইকেট মাত্র দুটি। যেখানে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বাধিক উইকেট শিকারী গুজরাটের পেসার প্রসিদ্ধ কৃষ্ণা নিয়েছেন ২৫ উইকেট। ব্যাট হাতেও এবার তিনি ব্যর্থ। ৮ ইনিংসে করেছেন মাত্র ৪০ রান! রশিদের ক্যারিয়ারে কি তবে ভাটার টান শুরু হলো?
ফারুকের মতো একই পরিণতি হবে না তো বুলবুলের?
‘আমি দেম্বেলেকেই ব্যালন ডি’অর দেব’