কক্সবাজার শহরে ২৩ মামলার পলাতক আসামি ও সন্ত্রাসী বাহিনী প্রধান নুরুল আবছারকে একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (৩ জুন) বিকালে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান, র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারি পরিচালক ( আইন ও গণমাধ্যম ) ও সহকারি পুলিশ সুপার আ. ম. ফারুক।
র্যাব জানিয়েছে, নুরুল আবছার ওরফে আবছার নিজের নামে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে নানা অপরাধ সংঘটন করে আসছিল। হত্যা, ধর্ষণ, অস্ত্র ও ডাকাতিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে ২৩ টির বেশী মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান, সহকারি পুলিশ সুপার আ. ম. ফারুক।
