চিয়া সিড দিয়ে ত্বক পরিচর্যা

আপডেট : ০৫ জুন ২০২৫, ১২:৩৫ এএম

ওজন কমানোর জন্য চিয়া সিড খুব জনপ্রিয় খাবার। এই সাদা-কালো বীজ ত্বকের জেল্লাও বাড়িয়ে তুলতে পারে। চিয়া সিড স্বাস্থ্যের সঙ্গে ত্বকেরও যতœ নেয়। ত্বকের দাগছোপ পরিষ্কার করতে এবং ত্বককে কোমল রাখতে এই বীজ দুর্দান্ত কাজ করে। বয়সের ছাপ রোধ করতেও ভূমিকা রাখে।  চিয়া সিড খাওয়ার পাশাপাশি ফেসপ্যাকেও ব্যবহার করতে পারেন।

চিয়া সিড ও দুধের ফেসপ্যাক

চিয়া সিড পানি বা দুধে ভিজিয়ে জেলিতে তৈরি করে নিন। এবার ১ চামচ চিয়া সিড আধকাপ দুধে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর মিশ্রণটি মিক্সিতে ভালো করে মিশিয়ে নিন। এই ফেসপ্যাক ত্বকে ভালো করে মেখে রাখুন। আধঘণ্টা পর ফেসপ্যাক শুকিয়ে গেলে ভিজে তোয়ালে দিয়ে মুখ মুছে নিন। এই ফেসপ্যাক ত্বককে যেমন হাইড্রেটেড রাখবে, তেমনই ত্বকে সতেজ ভাব ফিরিয়ে আনবে। পাশাপাশি ত্বক থেকে সব ট্যান তুলে দেবে। সপ্তাহে দুবার ব্যবহার করতে পারেন চিয়া সিড ও দুধের ফেসপ্যাক।

চিয়া সিড, ওটস ও টক দইয়ের ফেসপ্যাক

দুধের বদলে টক দইতে আধা চামচ চিয়া সিড সারা রাত ধরে ভিজিয়ে রাখুন। পর দিন সকালে ওই মিশ্রণে আধা চামচ ওটস ও মধু মিশিয়ে ঘন প্যাক বানিয়ে নিন। এবার এই ফেসপ্যাক মুখে মেখে আধঘণ্টা বসে থাকুন। প্যাকটি শুকিয়ে গেলে হালকা হাতে স্ক্রাব করে মুখ ধুয়ে নিন। এই ফেসপ্যাক ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করবে। শুষ্ক ও সেনসিটিভ ত্বকে ব্যবহার করতে পারেন এই ফেসপ্যাক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত