ঈদের আগে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

আপডেট : ০৬ জুন ২০২৫, ০৯:১২ পিএম

ঈদের আগেরদিন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আকার বেড়েছে। আজ শুক্রবার বিকেলে ৫৯ সদস্যের জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

এদিন বিকেল সাড়ে ৫টার দিকে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজবীর সাক্ষরিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমাদন করা হয়েছে।

এর আগে চলতি বছরের ২ ফেব্রুয়ারিতে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও দলের কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহাকে আহ্বায়ক ও মো. মহিউদ্দিনকে সদস্য সচিব করে ৭ সদস্যের কমিটি ঘোষণা করেছিলেন।

এদিকে পূর্ণাঙ্গ এ কমিটিতে যারা ঠাঁই পেয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন শ্রীনগর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলী, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এ কে এম ইরাদত মানু, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য রহিমা সিকদার, শহর বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহাদাত হোসেন সরকার ও কাজী আবু সুফিয়ান বিপ্লব, শিল্পপতি মোশারফ হোসেন পুস্তি, সিরাজদীখান উপজেলার সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন, লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত