কোরবানি দিতে গিয়ে রাজধানীতে আহত শতাধিক

আপডেট : ০৭ জুন ২০২৫, ০৪:১৫ পিএম

পবিত্র ঈদুল আজহার প্রথম দিনে রাজধানীসহ এর আশপাশের এলাকায় কোরবানি দিতে গিয়ে অসাবধানতাবশত ধারালো অস্ত্রের আঘাতে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

আজ শনিবার (৭ জুন) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত আহতদের সংখ্যা এক শ ছাড়িয়েছে। তারা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মুশতাক আহমেদ বলেন, সকাল থেকে বিকাল পর্যন্ত রাজধানী ও আশপাশের এলাকা থেকে কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রতিবছর কোরবানির দিন এ ধরনের ঘটনা ঘটে। অসাবধানতা, অভিজ্ঞতার অভাব ও মৌসুমি কসাইদের কারণে এই সংখ্যা বাড়ে। তবে এবার আহতদের বেশিরভাগই শঙ্কামুক্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত