হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৬ নং শাহজাহানপুর ইউনিয়নের দক্ষিণ সুরমা গ্রামে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে ইমামের হাদিয়া ও মসজিদের হিসাব-নিকাশকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়, প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের নামাজ শেষে মসজিদের ইমামের হাদিয়া ও অন্যান্য খরচের হিসাব নিয়ে মুসল্লিদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা উত্তেজনায় রূপ নেয় এবং দু’পক্ষের মধ্যে লাঠিসোটা নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়।
খবর পেয়ে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
হরষপুর পুলিশ ফাঁড়ির এসআই জয়পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়ানো গুজব যাচাইয়ের উপায়
আগে জুলাই সনদ-ঘোষণাপত্র, পরে নির্বাচন: হাসনাত আবদুল্লাহ 