গণঅভ্যুত্থানে শহীদ সেলিমের পরিবারের খোঁজ নিলেন এমরান সালেহ প্রিন্স

আপডেট : ০৭ জুন ২০২৫, ০৯:১৭ পিএম

ময়মনসিংহের হালুয়াঘাটে গণঅভ্যুত্থানে শহীদ সেলিম আলী শেখের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। আজ ঈদুল আজহার দিন বিকালে উপজেলার ধারা ইউনিয়নের চাঁদশ্রী গ্রামে শহীদ সেলিমের বাবা কলিম উদ্দিন শেখ ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করেন তিনি।

এসময় এমরান সালেহ প্রিন্স তাদেরকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি শহীদ পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। 

হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য অধ্যক্ষ এখলাস উদ্দিন, প্রভাষক সৈয়দ গুলজার আহমেদ নাঈম, জেলা যুবদল সদস্য মোতালেব হোসেন ইউনিয়ন বিএনপি নেতা মোশাররফ হোসেন, জহিরুল ইসলাম বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন। 

এর আগে সকালে হালুয়াঘাটের ধারা গ্রামে অস্ট্রিয়াভিত্তিক দাতব্য সংস্থা হিউম্যান হেল্প গরু কোরবানি প্রদান করে এবং বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স গরীব ও দুস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করেন। 

এছাড়াও রাতে তিনি ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের মুন্সিরহাটে মুন্সিরহাট ফাজিল মাদরাসায় ব্যাচভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত