লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নে জুলাই-আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত ৬ শহীদের নামে কোরবানি এবং ১০০০ অসহায় গরীব, দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৮ জুন) ইছাপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের মোল্লা বাড়িতে আনুষ্ঠানিক ভাবে কোরবানি গোশত ও ঈদ বিতরণ করা হয়।
আন্তজার্তিক সাহায্য সংস্থা সোয়াব ও আইএইচএইচ এর সহযোগিতায় এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মাহবুব আলমের আয়োজনে রামগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০০০ জন দুস্থ ও গরীবদের মাঝে ঈদ সামগ্রী এবং শহীদ ৬ জনের কোরবানসহ মোট ১৪ গরু জবাই করে গোশত বিতরণ করা হয়েছে।
এ সময় এনসিপি যুগ্ম আহবায়ক মাহবুব আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য কাওসার হাবিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে তিনি নিহত শহীদ পরিবারের মাঝে শুভেচ্ছা বিনিময় করেন এবং ঈদ উপহার তুলে দেন।
জামালপুরে দুস্থ-অসহায়দের মাংস ও খাদ্যসামগ্রী দিল রেডক্রিসেন্ট
অন্তর্বর্তী সরকারের অধীনে প্রভাবমুক্ত নির্বাচন নিয়ে সংশয় রয়েছে