ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ সাতজন বাংলাদেশি নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ মঙ্গলবার ভোরে উপজেলার জাবরহাট ইউনিয়নের চান্দুরিয়া সীমান্তের ৩৩৮ নম্বর ৫ এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দেয় বিএসএফ সদস্যরা।
পুশ-ইনের পর পরই বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা তাদের আটক করে চান্দুরিয়া বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। বর্তমানে তারা ওই ক্যাম্পেই অবস্থান করছেন।
আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশের নাগরিক এবং দিনাজপুর ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তাঁদের মধ্যে রয়েছেন— দিনাজপুরের ফুলবাড়ি থানার সুজনেখুটি গ্রামের মুত মুনিরউদ্দীনের ছেলে মোহাম্মদ আলী (৫৫), তাঁর মেয়ে মৌসুমী (৩০) ও ছেলে নুরনবী (১৪); মৃত নুরুলের মেয়ে নুর নাহার (৪৫); এছাড়া কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার হাসনাবাদ গ্রামের আবেদ আলীর ছেলে সফিকুল ইসলাম (৩০), সফিকুলের মেয়ে সাহিদা (৭) ও ছেলে মনিরুল (৫)।
আজ সকালে চান্দুরিয়া বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম জানান, বিএসএফ গভীর রাতে দুইটি পরিবারের সাতজন সদস্য—তাদের মধ্যে ২ নারী, ৩ শিশু ও ২ জন পুরুষ রয়েছেন—তাদের বাংলাদেশে পুশ-ইন করে। আমরা তাদের আটক করেছি। তারা সবাই বাংলাদেশি নাগরিক। বর্তমানে তাঁরা ক্যাম্পে আছেন। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
পুলিশের কেউ মামলা বাণিজ্যে জড়ালে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা