ভারতের জয়পুরে সনাতন ধর্মবলম্বীদের নির্জলা একাদশী উৎসবের সময় রাস্তায় মদ বিতরণের অভিযোগে ইউটিউবার শচীন সিংসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন ভিডিও শেয়ারিং প্লাটফর্মে ভাইরাল কনটেন্ট তৈরির জন্য এ এমনটা করেছিলেন তারা।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ভারতের জয়পুর শহরে প্রকাশ্যে মদ বিতরণের অভিযোগে মঙ্গলবার (১০ জুন) অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের মধ্যে একজন ইউটিউবার ও ইনফ্লুয়েন্সার রয়েছে, নাম শচীন সিং ওরফে লাপ্পু শচীন।
এ ঘটনায় ডেপুটি কমিশনার অব পুলিশ (দক্ষিণ) দিগন্ত আনন্দ জানান, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবের মতো প্লাটফর্মে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে একদল যুবক একটি গাড়ি থেকে প্রকাশ্যে মদ বিতরণ করছে। ভিডিওটি সনাতনী ধর্মাবলম্বীদের নির্জলা একাদশী অনুষ্ঠানের সময় করা হয়েছিল। তাদের এ ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেন ও সচেতন মহলদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে পুলিশ গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দেখে গাড়িটি শনাক্ত করে এবং গাড়ির মালিককে খুঁজে বের করে।
তিনি আরও বলেন, প্রধান অভিযুক্ত ব্যক্তি ইনফ্লুয়েন্সার শচীন সিংকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে। তার বক্তব্যের ভিত্তিতে ভিডিওটি তৈরির সঙ্গে জড়িত অন্যান্য আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন প্রদীপ কাদওয়াসরা, বিকাশ ভার্মা, অভিষেক নির্মল, সুনীল কুমার, আদিত্য মহারিয়া ও অঙ্কিত।
হরিরামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি
বান্দরবানে করোনা আক্রান্ত এক শিক্ষার্থী 