আড়াইহাজারে পানিতে ডুবে ২ মাদ্রাসা ছাত্রীর মৃত্যু 

আপডেট : ১১ জুন ২০২৫, ০৮:৪৩ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পানিতে ডুবে ২ জন মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) বিকেলে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাজিরটেক গ্রামের আবদুর রহমানের মেয়ে খাদিজা (১১) এবং তার ভাগনী ইসরাত (১২)।

জানা যায়, একটি বিয়ের অনুষ্ঠানে ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন তারা। উভয়েই ঢাকায় মাদ্রাসায় পড়াশোনা করতেন। অনাকাঙ্ক্ষিত  এই দূর্ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় পল্লী চিকিৎসক সিকান্দার আবু জাফর জানান, প্রতিবেশী সাব্বির হোসেন গোসল করতে পানিতে নামলে তার পায়ে খাদিজার নিথর দেহ লাগে। তখন তিনি তাকে উদ্ধার করেন। এই ঘটনা শুনে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে আসেন। তারপর ইসরাতের খোঁজে পানিতে প্রচেষ্টা চালানো হয়। অনেক খোঁজাখুঁজির পর ইসরাতের মরদেহ উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত